ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক অংশীদাররা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   350 বার পঠিত

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও আঞ্চলিক অংশীদাররা

মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠাবে, যার লক্ষ্য দেশটিতে শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা।

মঙ্গলবার এ ঘোষণা দেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ বর্তমানে কক্সবাজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যাম্পগুলোতে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় দিয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‌‘মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা অবশ্যই একটি বড় অগ্রাধিকার, পাশাপাশি প্রথমেই ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা, যার মধ্যে শরণার্থীরা এবং ভূমিকম্পের ক্ষতিগ্রস্তরাও রয়েছে।’

তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিয়ানমার মিশন সমন্বয় করবেন। এতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরাও যুক্ত থাকবেন। বর্তমানে মালয়েশিয়া আসিয়ান (আসিয়ান) আঞ্চলিক জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।

আনোয়ার আরও বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের বিশাল সংখ্যক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর যে ভার পড়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে মূলত মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে বাড়তে থাকা সংঘাত ও সহিংসতার কারণে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এছাড়াও, মালয়েশিয়া ও বাংলাদেশ পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট অবকাঠামোর সরবরাহ ও উন্নয়নে সহযোগিতা।

Facebook Comments Box

Posted ৫:৩০ পিএম | মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।