ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সারা দেশে বৃষ্টির আভাস, যেসব বিভাগে হতে পারে ভারি বর্ষণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   331 বার পঠিত

সারা দেশে বৃষ্টির আভাস, যেসব বিভাগে হতে পারে ভারি বর্ষণ

সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তিনটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খুলনার কয়রায়। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল টাঙ্গাইলে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৮ পিএম | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।