ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   423 বার পঠিত

রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে: আলী রীয়াজ

সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে বলেও জানান তিনি।

আলী রিয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য। এ সময় সবাই মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সংস্কারের সময় নিয়ে বলেন, এত সময় যেন না দেওয়া হয় যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়।

বৈঠকের বিষয়ে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপিও অনেক আগে থেকেই সংস্কারের কথা বলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৩০ এএম | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।