ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   255 বার পঠিত

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রা

উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

এদিকে শীতের প্রভাবে উপজেলায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপেক্সের ফার্মাসিস্ট জালাল উদ্দীন জানান, শীতের কারণে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিউমোনিয়া, হাঁপানিসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ  অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা চিকিৎসা নিতে আসছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। গতকালের (রোববার) তুলনায় আজ তাপমাত্রা ৩ ডিগ্রি কম। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ আর বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার।

Facebook Comments Box

Posted ৬:১০ এএম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।