ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   268 বার পঠিত

ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস

চলতি মাসে (ডিসেম্বর) দেশে ঘূর্ণিঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার (১ ডিসেম্বর) এ আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, পুরো মাসজুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা কমে হতে পারে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস। আর মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা কমে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

দেশজুড়ে কুয়াশার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এর আঘাতে শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারত ও শ্রীলংকায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ এএম | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।