ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

  |   রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   150 বার পঠিত

আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে নিহত ১৩

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

শনিবার প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময় সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

বাহিয়া ব্লাঙ্কা শহরের মেয়র ফেদেরিকো সুসবিইয়্যেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইট) নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি জানানো হয়।

বিবৃতিতে রোববার সকালে স্থানীয় বাসিন্দাদের ঘরে ভেতর অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সংস্থার লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনও কিছু লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যাওয়া রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৩ পিএম | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।