রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার ২৬ সেনা নিহত

  |   মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার ২৬ সেনা নিহত

মধ্য নাইজেরিয়ায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জন নিহত ও আটজন আহত হয়েছে। নাইজেরিয়ার দুটি সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৪ আগস্ট) নাইজেরিয়ার বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার সকালে ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে, যেখানে সেনাবাহিনী অপরাধী গোষ্ঠীর সাথে লড়াই করছে।

দুটি সামরিক সূত্র জানায়, আমরা ২৬ জন সৈন্যকে হারিয়েছি, যার মধ্যে কয়েকজন অফিসার ও বেসামরিক জেটিএফ এনকাউন্টার ছিল এবং বাকি সৈন্য আহত হয়েছে।

নাইজেরিয়ার একজন অফিসার বলেছেন, এই বন্দুক হামলার পর ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। যে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তা হতাহতদের সরিয়ে নেয়ার জন্য পাঠানো হয়েছিল।

হেলিকপ্টারটিতে থাকা ১১ জন নিহত ও সাতজন আহত হয়েছে, গোলাগুলির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:১৬ এএম | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।