ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাজিলে পুলিশের অভিযান, ৫ দিনে নিহত ৪৫

  |   বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   211 বার পঠিত

ব্রাজিলে পুলিশের অভিযান, ৫ দিনে নিহত ৪৫

ব্রাজিলের বিভিন্ন রাজ্যে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। মাদককারবারি এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করলে এই ঘটনা ঘটে। তিনটি রাজ্য রিও ডি জেনেরিও, সাও পাওলো এবং বাহিয়ায় এই অভিযান চালানো হয়। এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান দেশটিতে।

স্থানীয় সময় গতকাল বুধবার ভোর ৩টার দিকে মাদক পাচারকারী এবং পুলিশের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে অন্তত ১০ জন নিহত হয়। রিও ডি জেনেইরো কমপ্লেক্সো ডা পেনহায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে গোলাগুলি শুরু হয়। পুলিশের দাবি, পাচারকারীরা পাল্টা গুলি চালালে এসব প্রাণহানি ঘটে।

তবে অধিকার সংগঠনগুলো ব্রাজিলিয়ান পুলিশের এই অভিযানকে ‘প্রতিশোধমূলক’ বলে অভিযোগ করেছে।

স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত বুধবার রিও ডি জেনেইরোতে নিহত ১০ জনের মধ্যে মাদক পাচারকারী চক্রের একজন কিংপিনও ছিলেন। এর আগে গত শুক্রবার থেকে শুরু করে চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত ব্রাজিলের বাহিয়া রাজ্যে মাদক কারবারিদের মধ্যকার সংঘর্ষে ১৯ জন নিহত হয় এবং  সাও পাওলোতে পুলিশের পাঁচ দিনব্যাপী অভিযানে ১৬ জনের মৃত্যু হয়। আটক করা হয় ৫৮ জনকে।

ব্রাজিলের তিন প্রদেশে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে পাঁচ দিনে প্রাণহানি দাঁড়িয়েছে ৪৫ জনে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, মাদক সম্রাটদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। গত বৃহস্পতিবার উপকূলীয় গুয়ারুয়া শহরে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর তিন প্রদেশে শুরু হয় সাঁড়াশি অভিযান। উদ্ধার করা হয় ৩৮৫ কেজি মাদক ও বিপুল অস্ত্র-গোলাবারুদ। নিহতের তালিকায় আছেন দুই পুলিশ কর্মকর্তাও।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:১৪ এএম | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।