শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

উত্তরপ্রদেশে তীব্র তাপপ্রবাহে ৩ দিনে ৫৪ জনের মৃত্যু

  |   রবিবার, ১৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

উত্তরপ্রদেশে তীব্র তাপপ্রবাহে ৩ দিনে ৫৪ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে দাবদাহ থেকে রক্ষা মিলছে না মানুষের। গরমে নাকাল আবাল-বৃদ্ধ-বনিতা। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। গত ৭২ ঘণ্টায় উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নতুন করে হাসপাতালে ভর্তি ৪০০ জন।

হাসপাতালে ভর্তি বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারও তীব্র জ্বর, বমি, ডায়েরিয়াসহ অনেক উপসর্গ রয়েছে।

বালিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসকে যাদব জানিয়েছেন, গত ১৫ জুন মারা গেছেন ১৩ জন, ২০ জনের মৃত্যু হয়েছে পরের দিন।

তাপ থেকে রক্ষায় সাধারণ মানুষকে ছায়াঘেরা স্থান দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজন ছাড়া বয়স্কদের ঘর থেকে বের না হতে বলছেন তারা। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে জানায়নি আবহাওয়া কর্তৃপক্ষ।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৬ পিএম | রবিবার, ১৮ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।