| শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 175 বার পঠিত

গত কয়েকদিন হলো আকাশে মেঘের দেখা নেই। প্রচণ্ড গরম আর কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবন। এমন পরিস্থিতিতে রাজধানীতে হঠাৎ বৃষ্টি। যেন হাঁফ ছেড়ে বাঁচলো মানুষ।
শুক্রবার (২২ এপ্রিল) ৫টার পর থেকেই ভারী হতে থাকে রাজধানীর আকাশ। কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি।
এর আগে অন্যান্য দিনের মতোই সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদ ছিল। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল।
এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

Posted ১২:১৩ পিএম | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।