| সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 127 বার পঠিত

ভারত সফরে সিরিজের প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বড় জয়। বিশাখাপত্তনমে রোববার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ১০ উইকেটে। এ দিন ভারতকে ১১৭ রানে অলআউট করে অজিরা। দেশের মাটিতে যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বনিম্ন এবং যে কোনো দলের বিপক্ষে চতুর্থ সর্বনিম্ন।
জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভারেই বিনা উইকেটে ১২১ রান তুলে জয় নিশ্চিত করে। ভারতের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল দুজন। বিরাট কোহলির ৩৫ বলে ৩১ রান ইনিংসের সর্বোচ্চ। ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টার্ক।
এই নিয়ে ৯ বার তিনি পেলেন এই স্বাদ। সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডের তালিকার তৃতীয় স্থানে ব্রেট লি ও শাহিদ আফ্রিদির পাশে বসলেন ৩৩ বছর বয়সী পেসার। ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন (১০) ও ওয়াকার ইউনিস (১৩)।
ভারতের বিপক্ষে এই প্রথম দুইশর বেশি বল (২৩৪) হাতে রেখে ওয়ানডে জিতল অস্ট্রেলিয়া। বল বাকি রেখে ভারতের সবচেয়ে বড় হার এটিই। প্রথম ম্যাচে ৬৫ বলে ৮১ রানের ইনিংসের পর এবার ৩৬ বলে ৬৬ রান করেন মার্শ। যেখানে ছক্কা-চার সমান ৬টি করে।
৩০ বলে ১০ চারে ৫১ রান করেন হেড। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী বুধবার চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে হবে সিরিজের ফয়সালা।
Posted ২:০৩ এএম | সোমবার, ২০ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।