| বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 152 বার পঠিত

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের কোকাকোলা এরিনাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) এবারের আসরের নিলাম। এই নিলামে সঞ্চালক হিসেবে আছেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী অকশনার হিসেবে আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন।
এদিন, ২ কোটি ভিত্তিমূল্যে থাকা প্যাট কামিন্সকে প্রথম ডাক দেয় চেন্নাই। অন্য কোনো দল আগ্রহ প্রকাশ না করায় ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভেড়ায় মহেন্দ্র সিং ধোনির দল।
২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দলকে প্রথম শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এবারের আইপিএলে নিজের পঞ্চম ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন মোস্তাফিজ। এখন পর্যন্ত আইপিএলে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।
Posted ৪:৫৪ এএম | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।