মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

২৭০০ কনস্টেবল নিয়োগ হবে জরুরিভিত্তিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

২৭০০ কনস্টেবল নিয়োগ হবে জরুরিভিত্তিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠক সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটা জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে।

অবৈধ অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক বিবেচনায় যারা লাইসেন্স পেয়েছে, সেগুলো বাতিল করা হবে। সেই লাইসেন্সের অধীনে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করা হবে অ্যামুনিশনসহ। আজই সার্কুলার ইস্যু করব। অবৈধ লাইসেন্সের পাশাপাশি বৈধর মধ্যেও প্রায় ১০ হাজারের বেশি অস্ত্র জমা দেওয়া হয়নি। আইনানুগভাবে এগুলো অবৈধ হয়ে গেছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে।

পাসপোর্ট অফিসের ভোগান্তি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ই-পাসপোর্ট হওয়ায় কিছুটা কমলেও এখনও ভোগান্তি রয়েছে। সবাই অনলাইনে আবেদনে অভ্যস্ত না। তাদের সহায়তা করে এমন কিছু লোক এবং পাসপোর্ট অফিসেরও কারও কারও যোগসাজশে ভোগান্তি হয়। সেটা নিরসনে আলোচনা করে একটা পন্থা নিয়েছি। পরীক্ষা করে দেখতে পারি, ভবিষ্যতে সারা দেশে এটি চালু করলে সুবিধা পাওয়া যেতে পারে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:১৬ পিএম | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(293 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।