ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   267 বার পঠিত

১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে পাকিস্তান

পাকিস্তান সরকার ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ আফগান শরণার্থীকে প্রত্যাবসন করেছে।

সংসদীয় সচিব মুখতার আহমেদ মালিকের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকার প্রাথমিকভাবে বলেছিল, তারা প্রথমে কোনও আইনি নথিপত্র ছাড়াই বিদেশিদের বহিষ্কারের ওপর মনোনিবেশ করেছে এবং আফগান নাগরিক কার্ড (এসিসি), যা ২০১৭ সালে আফগান শরণার্থীদের অস্থায়ী আইনি মর্যাদা প্রদানের জন্য চালু করা নথি – এর মতো অন্যান্য বিভাগগুলো পরে অন্তর্ভুক্ত করা হবে।

সংসদ অধিবেশনে আইন প্রণেতা আনজুম আকিল খানের উত্থাপিত প্রশ্নের জবাবে মালিক বলেন, পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী বসবাস করছে। এর মধ্যে ৮ লাখ ১৩ হাজার জনের কাছে আফগান নাগরিক কার্ড (ইসিসি) এবং ১৩ লাখের কাছে নিবন্ধনের প্রমাণ (পিওআর) কার্ড রয়েছে।

তিনি উল্লেখ করেন, চিকিৎসা, শিক্ষা বা ব্যবসায়িক উদ্দেশ্যে পাকিস্তানে প্রবেশ করতে ইচ্ছুক আফগান নাগরিকদের স্বাগত জানানো হচ্ছে, যদি তাদের কাছে পাকিস্তানি ভিসা এবং বৈধ কাগজপত্র থাকে।

চলতি বছরের শুরুতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত ‘অবৈধ বিদেশি’ এবং ‘এসিসি’ ধারকদের ৩১ মার্চের আগে দেশ ত্যাগ করতে বলা হয়েছিল তা নাহলে তাদের ১ এপ্রিল থেকে নির্বাসিত করা হবে। কর্তৃপক্ষ পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আফগান নাগরিককে নির্বাসিত করতে শুরু করে।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর ধরে চলা সংঘাতের সময় সীমান্ত অতিক্রম করে ২৮ লাখেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩২ এএম | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।