| রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশে করবে।
শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের।
এতে অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমা হামলায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।
Posted ৩:০৫ এএম | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।