ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   247 বার পঠিত

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য স্থানে তা সামান্য বাড়তে পারে ।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ পরবর্তীতে স্থল নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমঙ্গের মধ্যাঞ্চল এবং তৎসংলগ এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমী বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল সক্রিয় অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে যশোরে, ১৪৩ মিলিমিটার।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

Facebook Comments Box

Posted ৪:২৭ পিএম | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।