| রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি দায়ের হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। তবে প্রাথমিকভাবে মামলায় কাকে বা কতজনকে আসামি করা হয়েছে জানাতে পারেননি তিনি।
নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের মো. সেকান্দার আলী মোল্লার ছেলে।
গতকাল দুপুরে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তার মাথায় আঘাত লেগেছিল।
ফকিরাপুল থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আমিরুল ইসলাম কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন। তিনি ২০১১ সালের ১৩ আগস্ট চাকরিতে যোগদান করেছিলেন।
Posted ৫:০৮ এএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।