ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। অভিযানের সময় তার কাছ থেকে দেশিয় তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এসআই নাজমুল আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে দ্রুতই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

 

Facebook Comments Box

Posted ২:১৯ পিএম | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।