ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শীতে কাঁপছে দিনাজপুর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   223 বার পঠিত

শীতে কাঁপছে দিনাজপুর, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল বাতাসে কাবু এই অঞ্চলের মানুষ। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সর্বত্রই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সেই সঙ্গে বইছে হিমবাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। এমন অবস্থার মধ্যেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন।

স্থানীয়রা বলছেন, প্রয়োজন ছাড়া তারা কেউ বের হচ্ছেন না। আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ফিরছেন বাড়িতে। রাতে সাধ্য অনুযায়ী শীত নিবারণে ব্যবহার করছেন লেপ, কম্বল ও কাঁথা।

তারা আরও বলছেন, এমন আবহাওয়ার কারণে প্রায় ঘরে ঘরে মানুষ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

Facebook Comments Box

Posted ৬:১২ এএম | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।