বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শনিবার ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে আওয়ামী লীগ

  |   শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

শনিবার ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে আওয়ামী লীগ

রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়নের সমাবেশ’ করবে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়েতে এই কর্মসূচি পালন করা হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।

সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বুধবার দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর ঘণ্টা দুয়েক পর একই দিন সমাবেশ করার কথা জানায় আওয়ামী লীগ।

Facebook Comments Box

Posted ৫:২১ এএম | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।