ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   239 বার পঠিত

লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

প্রিমিয়ার লিগের এবারের আসরে লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুল এরিয়া থেকে সন্দেহভাজন ৫৩ বছর বয়সি এক ব্রিটিশকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিজয় কুচকাওয়াজের ওপর উঠে যাওয়া গাড়িটির চালক ছিলেন তিনি। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এটিকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসাবে বর্ণনা করেছেন। তবে তিনি নিশ্চিত করেছেন এটিকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

Facebook Comments Box

Posted ৪:০৮ এএম | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।