মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

  |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরো কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এ প্রেক্ষিতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর : +২১৮৯১৮৫৮০৯৮৯) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

দূতাবাসের দেওয়া তথ্য অনুসারে, এই ছয়জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন রাজবাড়ির শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জের মামুন ও শিহাব। বাকি দুজনের নাম জানা যায়নি।

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহরে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) জানিয়েছে, এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৩২ পিএম | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।