নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 261 বার পঠিত

বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি তামিলনাডু ও শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই তিন বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশের রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এই অবস্থায় আগামীকাল বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরদিন বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য রাশ পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Posted ৩:৩৬ এএম | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।