| রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 260 বার পঠিত

২০২২ বাংলাদেশ ক্রিকেট দল কাটিয়েছে উড়ন্ত সময়। ২০২২ সালের শুরুটা টাইগাররা করেছিলেন ইতিহাস গড়ে। সেবার প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট হারের স্বাদ দেন টাইগাররা। ঐতিহাসিক ঐ জয়ের নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। সেটাকে বর্ষসেরা টেস্ট বোলিং পারফরম্যান্স হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
এদিকে তাদের পুরস্কারের তালিকায় শুধু এবাদত নয় রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটারও। তিনি হলেন মেহেদী হাসান মিরাজ। গতবছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসা ভারত দলের বিপক্ষে মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। শুধু তাই নয়, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারতে থাকা ম্যাচে অনবদ্য ব্যাটিং করে সবাইকে চমকে দেন মিরাজ। চাপের মুখে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাদ নেন এই অলরাউন্ডার। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার সেই ১০০ রানের ইনিংসটি খেলে জিতেছেন বছরের সেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার।
এছাড়া সেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের তরুণ পেস অলরাউন্ডার স্যাম কারান। গেল বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বল হাতে প্রতিপক্ষের উইকেটে ঝরিয়েছেন আগুন। বিশেষ করে টুর্নামেন্টটির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছিলেন তিনি। ৪ ওভার করে মাত্র ১২ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। তার মধ্যে রয়েছে রিজওয়ান এবং শান মাসুদের উইকেট। আর তাতেই তিনি জিতে নেন পুরস্কার।
এবারের পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, ইয়ান বিশপ, টম মুডি, লিজা স্তালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, ফারভিজ মাহরুফ, উরুজ মুমতাজ, নায়াল ও’ব্রায়েন, মার্ক নিকোলাসের মতো সাবেক ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ সম্পাদক ও লেখকরা। তারা সবাই মিলে বাছাই করেছেন তিন ফরম্যাটের সেরা পারফরম্যান্সগুলো।
একনজরে ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার
Posted ১:৩৬ এএম | রবিবার, ১৯ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।