ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   215 বার পঠিত

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় ১৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নিহত শিমুল সরদারের স্ত্রী শিমু বেগম বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে।

এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় মোট ৬টি মামলা দায়ের হলো। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় আরও ৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৪টি হত্যা এবং একটি হত্যাচেষ্টার রয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল। নিহত শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৪৩ এএম | বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।