রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তিতুমীর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্য এর উদ্যোগে ফ্রি ওয়াইফাই সেবা চালু।

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   580 বার পঠিত

তিতুমীর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্য এর উদ্যোগে ফ্রি ওয়াইফাই সেবা চালু।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য । তিনি এর আগেও তিতুমীর কলেজ ক্যাম্পাসে একাধিক সামাজিক কর্মকান্ড করে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে “আমার বাংলাদেশ” নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় গেটের পাশে লাগানো হয়েছে যা প্রায় সম্পূর্ণ ক্যাম্পাসেই ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এতে একসঙ্গে এক শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) ক্যম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় বারকোড স্ক্যানার সহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নোবেল ইসলাম সূর্য বলেন , আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর আবাস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, প্রয়োজনে ঠিক মত যোগাযোগ করতে পারে না অনলাইনে সবার সাথে। এ কারণে ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি যা থেকে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা থেকেই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এর আগেও আমি একাধিক ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছি, বলে জানান তিনি।

ক্যাম্পাসের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহফুজ বলেন ক্যাম্পাসে এই প্রথম আমরা হাই রেন্জের একটা ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছি, এটা আমাদের উপকারে লাগবে। এর আগেও আমরা ছাত্রদল নেতা সূর্য কে শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিতে দেখেছি, যা আমাদের খবুই ভালো লেগেছে। ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর ছোট ছোট উদ্যোগ নেওয়ার জন্য।

Facebook Comments Box

Posted ১২:০৩ পিএম | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।