বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাতিসংঘ সাধারণ পরিষদে দেশের বিজয় তারেক রহমানের কূটনৈতিক সফলতা: হুমায়ুন কবির

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদে দেশের বিজয় তারেক রহমানের কূটনৈতিক সফলতা: হুমায়ুন কবির

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিজয়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক সফলতা বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ উপদেষ্টা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের জন্য এক বড় সফলতা। গ্লোবাল স্টেজে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের ইনফ্লুয়েন্স (প্রভাব) এবং বাংলাদেশের গ্রহণযোগ্যতা যে কত বাড়ছে, এটি তারই প্রমাণ। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এবং নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হয়েছে, বিশ্ববাসী যে এই সরকারকে গ্রহণ করেছে এবং এর গ্রহণযোগ্যতা দিয়েছে, এটি তারই প্রমাণ। বাংলাদেশ এই জাতিসংঘ অধিবেশনে নেতৃত্ব দিবে।

পলিটিক্স (রাজনীতি), পিসবিল্ডিং (শান্তি বিনির্মাণ), ইকোনমিক প্রোগ্রেস (অর্থনৈতিক অগ্রগতি) এবং ইকুয়ালিটি (সমতা)—এসব নিয়ে কাজ করা হবে। এই যে বিজয় এবং এই যে কন্টেস্ট (প্রতিদ্বন্দ্বিতা), এটাই বুঝায় যে এই সরকারের কাজ করার যোগ্যতাকে বিশ্ব কীভাবে স্বীকৃতি দিয়েছে। তার এই নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে যা অসাধারণ অর্জন, পুরো বাংলাদেশ গর্বিত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তাদের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস গত সাড়ে তিন বছর ধরে প্রস্তুতি ও প্রচারে ছিলেন। অন্যদিকে বিএনপি সরকার তিন মাস আগে ক্ষমতায় এসে এই কয়দিনে প্রচারের মধ্য দিয়ে তারা এই সফলতা অর্জন করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার তিনি ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরছেন বলেও জানান হুমায়ুন কবির।

Facebook Comments Box

Posted ৩:৫৮ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।