রাজনীতি ডেস্ক | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা- ১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন- খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন। তিনি আশা করেন বিএনপির চেয়ারম্যান হিসাবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।
রোববার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন ও তার আপোষহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে তিনি জিয়াউর রহমানের কবরও জিয়ারত করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী রাজা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক লিপকন, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র দলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদসহ আরও অনেকে।
Posted ৪:২১ পিএম | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।