ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   274 বার পঠিত

ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

ইরানজুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এর আগে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরাইলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়।

ইসরাইলের বিমান বাহিনী জানিয়েছে, সকালে ৩০টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে ৬০টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে।

তারা জানায়, প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজদ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দফতর। এরপর হামলা চালানো হয় ইসফাহান, বুশেহর ও আহভাজের সামরিক স্থাপনায়।

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে, রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২২ পিএম | রবিবার, ২২ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।