ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আজ রাজশাহীতে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

  |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   144 বার পঠিত

আজ রাজশাহীতে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি  তাপমাত্রা রেকর্ড

রাজশাহীতে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। ফলে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে অঞ্চলের জনজীবন।

আজ শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়ায়। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। শনিবার রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

তিনি বলেন, গত শুক্রবার (৭ এপ্রিল) এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গত ৩ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ৫ এপ্রিল ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া কর্মকর্তা আবদুস সালাম আরও জানান, গত মার্চ মাসে রাজশাহীতে চার দিন বৃষ্টিপাত হয়। এছাড়া এপ্রিল মাসের শুরুতেই একদিন বৃষ্টিপাত হয়। মোট ৩৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাত কমায় তাপপ্রবাহ বাড়ছে।

Facebook Comments Box

Posted ১১:৫০ এএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।