ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিরিয়ায় ভবন ধসে নারী-শিশুসহ ১০ জন নিহত

  |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   238 বার পঠিত

সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোতে ভবন ধসে নারী-শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থা ‘সানা’ বলছে, দুর্ঘটনাস্থল থেকে ছয় নারী, তিন শিশু ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা এক নারী ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচতলা ভবনটি বুধবার ধসে পড়ে। ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারনে এটি ধসে পড়ে বলে মনে করা হচ্ছে।
পুলিশ কমান্ডার মেজর জেনারেল দিব দিব বার্তা সংস্থা সানাকে জানান, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ পাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং ধ্বংসস্তুপ সরানোর কাজও শুরু করেছে।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখ লোক নিহত এবং যুদ্ধ পূর্ব সময়ের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫০ পিএম | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(873 বার পঠিত)
একুশে বইমেলা
(823 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।