| শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 116 বার পঠিত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গুলি করে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গোপনে অভিযান চালিয়ে তাদের হত্যা করে।
গত বছর থেকে ফিলিস্তিনের বেসামরিক এলাকায় ঢুকে হত্যার ঘটনা বেড়েছে। বৃহস্পতিবারের ঘটনাটি ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক গোপন অভিযানের মধ্যে সবশেষ হত্যাকাণ্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।
ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন ফিলিস্তিনের পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। ইউসুফ শিরীম (২৯), নিদাল খাজীম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। যদিও চুতর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
পশ্চিম তীরের পূর্ব দিকে অবস্থিত জেনিন। যেখানে গত বছর থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শুধু ২০২২ সালেই ইসরায়েলি অভিযানে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের অধিকাংশ বেসামরিক।
Posted ১২:১৪ এএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।