রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চলতি অর্থবছরের ১১ মাসে সংশোধিত এডিপির ৪৯ শতাংশ বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   468 বার পঠিত

চলতি অর্থবছরের ১১ মাসে সংশোধিত এডিপির ৪৯ শতাংশ বাস্তবায়ন

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫৭ দশমিক ৫৪ শতাংশ। পাশাপাশি, গত কয়েক বছরের তুলনায়ও বাস্তবায়ন হার কমেছে।

জুন মাসের মধ্যেই শতভাগ আরএডিপি বাস্তবায়ন করতে হলে, এক মাসেই খরচ করতে হবে এক লাখ ১৫ হাজার ১৫৯ কোটি টাকা। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার এটি প্রকাশ করে সংস্থাটি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে অনেক কাজ শেষ হলেও বিল পরিশোধ বাকি থাকায় আর্থিক অগ্রগতি দেখানো যায়নি। শেষ দিকে এসব বিল পরিশোধ হলে বাস্তবায়ন হার অনেকটাই বেড়ে যাবে। তবে বিশেষজ্ঞদের মতে, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দুর্নীতি, অনিয়ম ও অপচয়ের আশঙ্কা থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের আরএডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। এর মধ্যে গত ১১ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ১ লাখ ১১ হাজার ৬ কোটি টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৩৭৫ কোটি টাকা।

গত কয়েক অর্থবছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে খরচ হয়েছিল ১ লাখ ৪৬ হাজার ২২ কোটি টাকা, যা বরাদ্দের ৬১ দশমিক ৭৩ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ব্যয় ছিল ১ লাখ ৪২ হাজার ৩৮৮ কোটি টাকা, যা বরাদ্দের ৬৪ দশমিক ৮৪ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ১ লাখ ২২ হাজার ১৩১ কোটি টাকা, যা বরাদ্দের ৫৮ দশমিক ৩৬ শতাংশ।

চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো: বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং সংসদ বিষয়ক সচিবালয়। এসব বিভাগের আরএডিপি বাস্তবায়ন হার ৭০ শতাংশের ওপরে।

অন্যদিকে, আরএডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশন এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। অর্থবছরের ১১ মাস পার হলেও এসব বিভাগের আরএডিপি বাস্তবায়ন হার ১০ শতাংশের নিচে রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৭ এএম | সোমবার, ২৩ জুন ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।