| মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 253 বার পঠিত

ঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রবল বিক্রমে দুরন্ত শক্তির প্রদর্শনীতে আবারও শিরোপা জয় করেছে বাংলাদেশের দামাল ছেলেরা।
সোমবার ফাইনালে উঠেই কাবাডি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ এ নিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ মঙ্গলবার শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।
টুর্নামেন্টের অন্য ম্যাচের মতো আজ শুরু খানিকটা কঠিন ছিল। একপর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল প্রতিপক্ষ চাইনিজ তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধে দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। ম্যাচের সময় যত যেতে থাকে চাইনিজ তাইপে পয়েন্টে আরো পেছনে পড়তে থাকে। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া তখন শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়।
Posted ৮:০৩ এএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।