মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   613 বার পঠিত

আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা-এটা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিষয়। ১২ জুন যুক্তরাজ্য সফরে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন তার সাক্ষাৎকার নেন। ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটির কিছু অংশ বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হলো।

বিবিসি : আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনি দেশটির অন্তর্বর্তী সরকারের নেতা। আপনি বলেছেন, এ নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়। কিন্তু একটি সমালোচনা হচ্ছে-আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?

অধ্যাপক মুহাম্মদ ইউনূস : আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা; সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

বিবিসি : দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে।

অধ্যাপক ইউনূস : তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা।

বিবিসি : তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না।

অধ্যাপক ইউনূস : যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে।

বিবিসি : কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়।

অধ্যাপক ইউনূস : আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।

বিবিসি : তাহলে আপনি বলছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে…

অধ্যাপক ইউনূস : না, আগে একটি বিষয় পরিষ্কার করি-আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি : যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?

অধ্যাপক ইউনূস : সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কিনা, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিবিসি : তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে?

অধ্যাপক ইউনূস : আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।

বিবিসি : আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনি দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান?

Facebook Comments Box

Posted ৩:২৮ এএম | রবিবার, ২২ জুন ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।