ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক, এক নারী ও এক শিশু ঘটনাস্থলেই নিহত হন।

ওসি মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া উড়াল সেতুতে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায়ী গাড়িটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে। পাশাপাশি নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ২:০৮ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।