নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় একটি স্থানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও ল্যাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, ইয়াবা তৈরির কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Posted ৬:৩৬ এএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।