ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিসিবির কর্মী-গ্রাহকদের জন্য বিশেষ চিকিৎসাসেবা, ইউএমসিএইচের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

বিসিবির কর্মী-গ্রাহকদের জন্য বিশেষ চিকিৎসাসেবা, ইউএমসিএইচের সঙ্গে চুক্তি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিসিবি) ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (ইউএমসিএইচ) মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের কর্মচারী ও গ্রাহকরা হাসপাতালটিতে বিশেষ মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, হাসপাতালের হেড অব কর্পোরেট (বিজনেস ডেভেলপমেন্ট) নীতা চক্রবর্তীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, চুক্তির পাশাপাশি ব্যাংকটি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে দুই দিনব্যাপী একটি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করছে।

Facebook Comments Box

Posted ১০:০৩ এএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।