ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রায় দুই বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটি হয়েছে।

গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুই থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এ বিক্ষোভ করে। মহাসড়কে অল্প সময় ছিল। নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

নাছির মোড়লের নেতৃত্বে দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই মিছিলটি ফেসবুকে লাইভ করা হয়। শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তাঁর ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করেন। এতে দেখা গেছে, নাছিরের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকেন এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। কিছু দিন আগে কলকাতায় তাঁকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গেছে।

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করেন গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করেন। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এতে অংশ নেন ছাত্রদল, যুবদদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তারা থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গতকাল রামপুরা টিভি সেন্টারের ৩ নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন। কারাবন্দিদের মুক্তি এবং তুরাগে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

Facebook Comments Box

Posted ৬:৪৫ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(340 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।