রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী আয়োজনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। শুক্রবার রাতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। এ সময় বাংলাদেশকেও বিশ্বমঞ্চে অনন্য এক উপায়ে তুলে ধরেন এই সঙ্গীতশিল্পী।

শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির নতুন গানের পরিবেশনায় অংশ নেন সঞ্জয় দেব। তাদের সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম। এ সময় সঞ্জয়কে দেখা যায় বিশেষভাবে তৈরি একটি জ্যাকেট পরিহিত অবস্থায়। জ্যাকেটের ডান হাতের স্লিভে এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা ও সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকার নকশা।

এখানেই শেষ নয়। পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল সঞ্জয়ের পারফরম্যান্সের সেই মুহূর্ত। সেখানে বাংলাদেশের এমন অভিনব উপস্থাপনাকে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন।

এদিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া জমকালো আয়োজনে সঞ্জয় ও নোরা ফাতেহি ছাড়াও মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা। জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। বৈচিত্র্যময় এই শিল্পীরা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেন বিশ্বমঞ্চে।

Facebook Comments Box

Posted ১:৪২ এএম | শনিবার, ১৩ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।