শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   353 বার পঠিত

আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন: মির্জা ফখরুল

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পার্লামেন্ট নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না, এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কথায় কথায় মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।’

মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে।’

অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জেলা ভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে।’ তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতি হিসেবে এখনও আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।’

ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি।’

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তার ওপরে ও তার পরিবারসহ নেতা-কর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। কিন্তু তাও কখনও জনগণ থেকে বিচ্ছিন্ন হননি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মাহমুদ হাসান রাজু, বিএডিসি ডিলার এসোসিয়েনের সভাপতি এনামুল হক সরকারসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১৬ পিএম | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।