শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে জাপান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছেন। এ সময় তিনি উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর সকাল ৭টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ে।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদারের আমন্ত্রণে টোকিও, বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাপান সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে। এ সফর দু’ দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে বলে জানান পরারাষ্ট্রমন্ত্রী।

১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Facebook Comments Box

Posted ৫:৪০ এএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।