শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দেশে প্রথমবারের মতো ভূমি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  |   বুধবার, ২৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

দেশে প্রথমবারের মতো ভূমি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে উপস্থিত হয়ে দেশে এই প্রথমবারের মতো জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে সম্মেলনে প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের সাতটি নতুন উদ্যোগও উদ্বোধন করেন।

সাতটি উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে, জাতির পিতার স্মৃতি বিজড়িত লক্ষ্মীপুরের রামগতিতে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স। বাকি ছয়টি উদ্যোগ হচ্ছে- রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র এবং ইউনিয়ন ভূমি অফিস।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরা এবং ভূমিসেবা ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ খুঁজে বের করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে ২৯ থেকে ৩১ মার্চ জাতীয় ভূমি সম্মেলন আয়োজন করে ভূমি মন্ত্রণালয়।

প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানের দিন অপরাহ্নে ও পরবর্তী দুই দিন স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসন, সায়রাত ও খাসজমি ব্যবস্থাপনা, অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা ও সরকারি ক্রয় ব্যবস্থাপনা এবং বাংলাদেশ ডিজিটাল জরিপ শীর্ষক চারটি সেমিনার বা প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৪ এএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।