মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

  |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   140 বার পঠিত

৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

গায়েবি মামলায় গ্রেপ্তার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারাদেশে মহানগর-জেলায় বিক্ষোভ সমাবেশের ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে মহানগরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

শনিবার (১৩ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে কোনো মানুষ ভালো নেই। সরকার সাধারণ মানুষের জন্য কিছু করছে না, বরং টাকা লুট করে বিদেশে পাচার করছে। এসময় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বহর নিয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণের জন্য কিছু আনতে নয়, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী। এটি দেশে- বিদেশে সবখানে প্রতিষ্ঠিত সত্য।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৫৬ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।