শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

  |   রবিবার, ১১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।খোলা তেলের লিটারের দাম কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের দাম দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

আজ রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।

সিনিয়র সচিব জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।

এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।

Facebook Comments Box

Posted ৬:৪৩ এএম | রবিবার, ১১ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।