মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রিজার্ভ ডেতে জিতল আবাহনী-মোহামেডান

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

রিজার্ভ ডেতে জিতল আবাহনী-মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে বৃষ্টির কারণে ম্যাচগুলো সোমবার গড়িয়েছিল রিজার্ভ ডেতে। নাঈম শেখের সেঞ্চুরি আর মৃত্যুঞ্জয় চৌধুরীর ৫ উইকেটে রূপগঞ্জকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। অন্য ম্যাচে ব্রাদার্সকে ১৬৬ রানে হারিয়েছে আবাহনী।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে ওপেনার মোহাম্মদ নাঈমের সেঞ্চুরিতে ৩৪৫ রানের পাহাড় গড়ে মোহামেডান। ১৩৬ বলে ৫টি চার ও ১২টি ছক্কার সৌজন্যে সেঞ্চুরি করেন নাঈম। যা কিনা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

৩৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরীর গতির মুখে পড়ে রূপগঞ্জ টাইগার্স। আগের দিন ৫৩ রানে ৫ উইকেট হারানো রূপগঞ্জ আজ গুটিয়ে যায় মাত্র ১৪৫ রানে। দলটির পক্ষে ৭৫ বলে সর্বোচ্চ ৩৬ রান আসে সজীব মিয়ার ব্যাট থেকে। মৃত্যুঞ্জয় একাই শিকার করেন ৫টি উইকেট, আর রিশাদ হোসেন নেন ৩টি। এ জয়ে ৩ ম্যাচের ৩টিতেই জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান।

অন্য ম্যাচে বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী ২৮৩ রানের লড়াকু সংগ্রহ পায়। দলের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন ৮৩, এস এম মেহরব হাসান ৭৭ এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ৬২ রান করেন। ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ব্রাদার্স। ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। আজ খালেদ, সৌম্য ও রাকিবুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৭ রানেই থামে ব্রাদার্সের ইনিংস।

দলের পক্ষে জাহিদুজ্জামান সর্বোচ্চ ৪০ রান করলেও বাকিদের ব্যর্থতায় ১৬৬ রানের বড় হার মানতে হয় ব্রাদার্সকে। আবাহনীর হয়ে খালেদ আহমেদ, রহনাতউদ্দৌলা, রকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফুজুর রহমান ২ উইকেট করে নেন। তিন ম্যাচে এটি আবাহনীর প্রথম জয়। পয়েন্ট তালিকায় অবস্থান ৭ নম্বরে।

Facebook Comments Box

Posted ৩:৫১ এএম | সোমবার, ১১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।