শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মোদির আলিঙ্গনে বিশেষ ব্যাপার আছে: নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

মোদির আলিঙ্গনে বিশেষ ব্যাপার আছে: নেতানিয়াহু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ইসরায়েলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহু নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন।

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘মোদি যেভাবে আলিঙ্গন করেন, তার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। এর নাম হলো, মোদি হাগ। এখন বিশ্বজুড়ে এটা পরিচিত বিষয়। যখন আপনি কাউকে এভাবে জড়িয়ে ধরছেন, সত্যিই তখন তা কোনো কাজ নয়, এটা বাস্তব জিনিস। আমিও এর প্রতিদান দিতে চাই। এটা শুধু আমাদের ব্যক্তিগত বন্ধুত্বের প্রতিফলন নয়, দুই দেশের মানুষের সম্পর্কের উষ্ণতারও প্রতিফলন।’

মোদির উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনি ইসরায়েলের এক মহান বন্ধু এবং বিশ্বের একজন মহান নেতা। নরেন্দ্র, আপনি আমার কাছে বন্ধুর থেকেও বেশি, আপনি আমার ভাই।’

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘এই অনিশ্চিত বিশ্বে ভারত ও ইসরায়েলের বন্ধুত্ব যাতে একটা শক্তির উৎস হয়ে থাকে তা আমরা নিশ্চিত করতে চাই।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে ভারত দায়বদ্ধ। এর মধ্যে সুরক্ষা যেমন আছে, তেমনই এআই ও কোয়ান্টাম প্রযুক্তিও আছে। আমরা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও দায়বদ্ধ।’

Facebook Comments Box

Posted ৩:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।