| রবিবার, ২২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 191 বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর (শনিবার) মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচিকে আংশিক কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।
Posted ২:৫৭ এএম | রবিবার, ২২ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।