ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই বাসটির যাত্রী।

দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইম্বিতুভা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৭:২৭ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।