রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিম্নচাপটি এখন স্থল লঘুচাপ আকারে শেরপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয়ে অবস্থান করছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   512 বার পঠিত

নিম্নচাপটি এখন স্থল লঘুচাপ আকারে শেরপুর ও তৎসংলগ্ন ভারতের মেঘালয়ে অবস্থান করছে

টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে সুস্পষ্ট স্থল লঘুচাপ আকারে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে।

আজ সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি আরো উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে। সুস্পষ্ট স্থল লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১৬ পিএম | শুক্রবার, ৩০ মে ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।